নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ষোলশহর বিপ্লব উদ্যানে জিয়া স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের নেতৃবৃন্দ। স্বাধীনতা রক্ষার চেতনা, সার্বভৌমত্ব শক্তিশালী করার চেতনা: ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী। কুমিল্লা- কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সড়ক দুঘটনায় মৃত্যু ২ আহত ৩০। নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ: শফিকুর রহমান। বিএনপি সরকার সব বিপ্লবের সুফল ভোগ করতে চাই: হাসনাত। আমির হামজাকে বাড়ী সহ ফোনে পাওয়া যাচ্ছে না: রাশেদ খান। রক্ষণাবেক্ষণ কাজ শেষে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশে এগিয়ে যাচ্ছে: ভূমিমন্ত্রী। গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর।

টোয়েন্টি টুর্নামেন্ট সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে: বিসিবি।

স্পোর্টস ডেস্ক।

টি-টোয়েন্টি টুর্নামেন্ট সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন দেশের অন্যতম সেরা পেসার মারুফা আক্তার।

ডান পায়ের গোড়ালিতে ব্যথা থাকায় মারুফাকে ৪ সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে দলে ফিরেছেন সাথী রানি, জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুন। বিশ্রামে রাখা হয়েছে সুলতানা খাতুনকে। আইসিসির এ টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার।

১০ দলের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ পাকিস্তান, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে। ‘এ’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি (পিএনজি) ও সংযুক্ত আরব আমিরাত।

আগামী ১২ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টুর্নামেন্টটি। উদ্বোধনী দিনেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৩ নভেম্বর জিম্বাবুয়ে, ১৬ নভেম্বর নেদারল্যান্ডস এবং ১৮ নভেম্বর থাইল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

নারী টি-টোয়েন্টি দল: নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মুস্তারি (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শরমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুরাইয়া ফেরদৌসী, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথী রানি।

amardesh24.com

 

আরও পড়ুন