নিজস্ব প্রতিবেদক: চট্রগ্রাম।
হাটহাজারী গুরুত্বপূর্ণ স্থানসমূহের তীব্র যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল করার লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় যানজট দূরীকরণে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, জনগণের নিত্যদিনের দুর্ভোগ লাঘব ও সুশৃঙ্খল যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, ট্রাফিক পুলিশ, বাস ও সিএনজি অটোরিকশা মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভা শেষে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকার যানজট পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে উপজেলা প্রশাসন। পরিদর্শনের সময় সওজ বিভাগের চলমান উন্নয়নকাজ দ্রুত শেষ করার অনুরোধ জানানো হয়, যাতে জনদুর্ভোগ কমে আসে।
সভায় পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. ওহিদুল আলমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসনের কঠোর নজরদারি ও সবার সমন্বিত উদ্যোগে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে বলে প্রতিনিধিরা আশা প্রকাশ করেন।
amardesh24.com









