আন্তর্জাতিক ডেস্ক।
ত্রাণ বিতরণ কেন্দ্র ও সংলগ্ন আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় ২৬ জন নিহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং দেশটির জরুরি পরিষেবা বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। যুদ্ধবিরতির কূটনৈতিক আলোচনা ও আশার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।
জাপোরিঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামে ঘটা এই হামলায় নিহতদের মধ্যে উদ্ধারকারী দলের দুই সদস্য এবং ৪ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
জেলেনস্কি জানান, রুশ বাহিনী প্রথমে মানবিক সহায়তা ও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে বিমান বোমা ফেলে। মানুষ যখন সেখানে ত্রাণ নিতে জড়ো হচ্ছিল, ঠিক তখনই দ্বিতীয় দফায় আরো শক্তিশালী বোমা হামলা চালানো হয়। এটিকে একটি ‘জঘন্য সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন তিনি।
amardesh24.com









