নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বেশী দামে গ্যাস বিক্রি করার দায়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা। হুজুরকে মারধর মাদ্রাসা ভাংচুরে রুমিকে ২৮ দিনের মধ্যে আত্নসমপর্ণের নির্দেশ হাইকোর্ট। গ্যাস থাকবে না ৪ দিন গুজব বলেছেন: পেট্রোবাংলা। ৭ কর্মকর্তার কর্মস্থলে পরিবর্তন আনা হয়েছে। এসআরবি নতুন অতিরিক্ত মহাপরিচালক হলেন : ফারুক আহামদ। রাশিয়া বোমা হামলায় ২৬ জন নিহত। হাটহাজারী গুরুত্বপূর্ণ স্থানসমূহের তীব্র যানজট নিরসন করতে মতবিনিময়। হিন্দি ধারাবাহিক সিরিয়ালের সোনারিকা যৌন হয়রানির শিকার। সালমান খাঁন ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে আবারও গুঞ্জন। তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দীপ- দিশা মুখোমুখি জিজ্ঞাসাবাদ করছেন : নৌপুলিশ।

হিন্দি ধারাবাহিক সিরিয়ালের সোনারিকা যৌন হয়রানির শিকার।

বিনোদন ডেস্ক।

বলিউডের হিন্দি ধারাবাহিক ও তেলেগু সিনেমার পরিচিত মুখ সোনারিকা। ‘দেবো কে দেব মহাদেব’ ধারাবাহিকে পার্বতীর চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। পর্দায় প্রশংসিত এই অভিনেত্রী সম্প্রতি শৈশবের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন, যা এখনো তাঁকে তাড়া করে বেড়ায়।

সোনারিকা জানিয়েছেন, মাত্র ১০-১১ বছর বয়সে যৌন হয়রানির শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই তিক্ত অভিজ্ঞতার বিবরণ দেন অভিনেত্রী। ছোটবেলায় এক পাতানো দাদাকে রাখি পরাতে গিয়েছিলেন তিনি। রাখি পরানোর আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেতে একটি রেস্টুরেন্টে যান। সেখানেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি।

অভিনেত্রীর বর্ণনা অনুযায়ী, রেস্টুরেন্টের একজন ম্যানেজার তাঁর সঙ্গে ছিলেন। একটি দরজা থেকে অন্য দরজায় যাওয়ার পথে অন্ধকার একটি জায়গা দিয়ে পাশাপাশি হাঁটছিলেন তাঁরা। কয়েক পা এগোনোর পর ওই ম্যানেজার তাঁর শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেন।

সোনারিকার অভিযোগ, ওই ব্যক্তি তাঁর বুকে হাত দিয়েছিলেন। আকস্মিক এ ঘটনায় হতভম্ব হয়ে পড়েন শিশুটি। কী ঘটেছে, তা বোঝার মতো বয়স তখনো হয়নি তাঁর। অভিনেত্রীর ভাষায়, ঘটনার পর তিনি পুরোপুরি চুপ হয়ে গিয়েছিলেন। কোনো প্রতিবাদ করতে পারেননি। এমনকি তাৎক্ষণিকভাবে পরিবারের কাউকেও বিষয়টি জানাননি।

amardesh24.com

 

আরও পড়ুন