বিনোদন ডেস্ক।
বিনোদনজগতের অন্যতম আলোচিত ঘটনা ছিল। পরবর্তী সময়ে তাদের বিচ্ছেদ হলেও একসঙ্গে কাটানো সময়ের নানা ঘটনা নিয়ে ভক্তদের আগ্রহ এখনো রয়েছে। এবার ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার শুটিংয়ের একটি ঘটনা জানিয়ে সেই পুরোনো প্রেমের স্মৃতি সামনে এনেছেন অভিনেত্রী স্মিতা জয়কর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির শুটিংয়ের সময়কার অভিজ্ঞতা তুলে ধরেন স্মিতা। সেখানে সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্ক এবং শুটিং সেটে তাদের আচরণ নিয়ে নানা তথ্য জানান তিনি।
স্মিতার ভাষ্য অনুযায়ী, সিনেমাটির শুটিং চলার সময়ই সালমান ও ঐশ্বরিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তাদের আচরণেও সেই ভালো লাগার প্রকাশ দেখা যেত। বাস্তব জীবনের দুজনের রসায়ন পর্দায়ও ধরা পড়ত বলে জানান এই অভিনেত্রী।
তবে শুটিংয়ের সময়সূচি নিয়েও সমস্যার কথা উল্লেখ করেন স্মিতা। তাঁর দাবি, সালমান ও ঐশ্বরিয়া প্রায়ই নির্ধারিত সময়ে সেটে পৌঁছাতেন না। সকাল ৭টায় শুটিং শুরু হওয়ার কথা থাকলেও অনেক সময় সকাল ১০টা পেরিয়ে যেত, তবু তাদের দেখা মিলত না। এতে সেটের অন্য কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হতো। তবে প্রেমে পড়লে এমনটা হতেই পারে এমন ধারণা থেকেই সবাই পরিস্থিতি মেনে নিতেন বলে জানান তিনি।
সিনেমাটির ‘আঁখো কি গুস্তাখিয়াঁ’ গানের দৃশ্য আর ঐশ্বরিয়ার দাঁড়িয়ে থাকার কথা ছিল সামনে। দৃশ্যটির শুটিংয়ের একপর্যায়ে সালমান হঠাৎ ঐশ্বরিয়ার হাত ছুঁয়ে ফেলেন বলে দাবি করেন তিনি।
ঘটনাটি পরিচালকের চোখ এড়ায়নি। পরিচালক সঞ্জয় লীলা বানসালি তখন সালমানকে জিজ্ঞেস করেন, তিনি কেন ঐশ্বরিয়ার হাত স্পর্শ করেছেন।
স্মিতা জানান, পরিচালকের প্রশ্নের জবাবে সালমান বিষয়টি এড়িয়ে যাননি। তিনি সরাসরি বলেন, দৃশ্যের প্রয়োজনে নয়, ঐশ্বরিয়ার প্রতি নিজের অনুভূতি থেকেই তাঁর হাত ছুঁয়েছিলেন।
সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি না পেলেও ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার শুটিং ঘিরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এখনো আলোচনায় আসে। স্মিতা জয়করের সাম্প্রতিক বক্তব্যে সেই পুরোনো প্রেমের অধ্যায় নতুন করে সামনে এসেছে।
amardesh24.com









