নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারি বিরুদ্ধে অভিযান।

ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৪৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১টি বাস, ৩টি ট্রাক, ৫টি কাভার্ড ভ্যান, ৫টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ৯৬টি মামলা হয়েছে। অন্যদিকে ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬টি বাস, ১০টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ১০টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ১৫০টি মামলা করা হয়েছে।

একই সময়ে ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৯টি বাস, ৪টি ট্রাক, ১৩টি কাভার্ড ভ্যান, ৫৫টি সিএনজি ও ২০৪টি মোটরসাইকেলসহ মোট ৩৮০টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৫টি বাস, ৪৫টি ট্রাক, ৩৬টি কাভার্ড ভ্যান, ৬২টি সিএনজি ও ২১৪টি মোটরসাইকেলসহ মোট ৫০৫টি মামলা দায়ের করা হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন