নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সচিবের দায়িত্ব পেয়েছেন বাণিজ্যিক সিভিল পাইলট ইথার ফারিয়া।

(এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় নারী শক্তির ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন বাণিজ্যিক সিভিল পাইলট ইথার ফারিয়া হামিদ, পেশাগত পরিচয়ের পাশাপাশি বিমান চলাচলের নিরাপত্তা ও বিমান দুর্ঘটনা নিয়ে উচ্চতর গবেষণার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।

এর আগে রোববার রাতে জাতীয় নারী শক্তির ঢাকা মহানগর দক্ষিণের ৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়, সংগঠনটির মুখ্য সংগঠক মনজিলা ঝুমার সুপারিশে এবং আহ্বায়ক মাহমুদা আলম মিতু এমপি ও সদস্য সচিব নুসরাত তাবাসসুম জ্যোতি এমপির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন নেতৃত্বের নাম প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হয়েছেন সিফাত সুলতানা মিম। আর মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন ফাতেমা রহমান মেঘা।

amardesh24.com

 

আরও পড়ুন