নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

দীপুমনি সুজিত রায়ের বাসভবনে আগুন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাসভবনে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার রাত ১১টার দিকে চাঁদপুর শহরের স্টেশন রোডে দীপু মনির বাসার একটি পরিত্যক্ত কক্ষে আগুন লাগে।

এর আধা ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা প্রথমে দীপু মনির বাসায় আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে, সুজিত রায় নন্দীর বাড়িতে আগুনের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ জানান, দীপু মনির বাসায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

amardesh24.com

 

আরও পড়ুন