নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ৩৮ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল।  গোপালগঞ্জ পরিস্থিতি টিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে: এসআরবি। চট্রগ্রাম বন্দরে নিরাপত্তার জোরদার বাড়ানোর দাবি। চট্রগ্রামে পুলিশ সদস্যদের পিকভ্যান চুরি। চট্রগ্রামে পুলিশের গুলিতে পা হারানো সাইফুলের নিরেপক্ষ তদন্তের নির্দেশ হাইকোর্টের। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি মেজবাউলের বাসায় আগুন। পল্লবী থানায় এলাকায় বাসে আগুন। বিএনপির সব সংসদ সদস্যকে নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ : প্রধানমন্ত্রী। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ। নবান্ন উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী মাছের মেলা।

চট্রগ্রাম বন্দরে নিরাপত্তার জোরদার বাড়ানোর দাবি।

নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা যাচাই এবং সম্ভাব্য সন্ত্রাসী হামলা, নাশকতা ও যেকোনো নিরাপত্তা হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক নিরাপত্তা বিধিমালা আইএসপিএস (ISPS) কোডের আওতায় একটি লাইভ অ্যান্টি-টেররিজম (সন্ত্রাসবিরোধী) মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১৮ নভেম্বর বন্দর অভ্যন্তরে দিনব্যাপী এই যৌথ মহড়া পরিচালিত হয়।

মহড়ায় অবৈধ অনুপ্রবেশ, অগ্নিকাণ্ড, বোমা হামলার আশঙ্কা, অস্ত্রসহ সন্দেহজনক যানবাহনের প্রবেশ এবং সংঘবদ্ধ অনুপ্রবেশকারীদের আটক করার মতো বিভিন্ন বাস্তবধর্মী পরিস্থিতি ফুটিয়ে তোলা হয়।

শেষ পর্যায়ে একটি সন্দেহজনক পিকআপ থেকে অস্ত্র উদ্ধার এবং ৪ জন অনুপ্রবেশকারী কন্টেইনার ইয়ার্ডে পালিয়ে আত্মগোপন করেছে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সিসিটিভি পর্যবেক্ষণ, কুইক রেসপন্স টিম (কিউআরটি) মোতায়েন এবং প্রাথমিক তল্লাশির পর বন্দরে সর্বোচ্চ নিরাপত্তা স্তর-৩ ঘোষণা করা হয়।

এরপর বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনীর কমান্ডো, ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে চার অনুপ্রবেশকারীকে আটক ও পরবর্তী সময়ে তাদের পুলিশের কাছে হস্তান্তরের দৃশ্য প্রদর্শন করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের নির্দেশক্রমে এবং আইএসপিএস মনিটরিং সেলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই মহড়ার উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ। এতে বন্দরের সংশ্লিষ্ট বিভাগ, নিরাপত্তা কর্মী এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

মহড়া শেষে বন্দরের নিরাপত্তা পরিস্থিতি পর্যায়ক্রমে স্বাভাবিক করা হয়। সর্বোচ্চ নিরাপত্তা স্তর-৩ থেকে প্রথমে স্তর-২ এবং পরবর্তীতে স্তর-১ কার্যকর করার মাধ্যমে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাওয়ার প্রক্রিয়া প্রদর্শন করা হয়।

সংশ্লিষ্টদের মতে, দেশের প্রধান সমুদ্রবন্দরের নিরাপত্তা জোরদার করতে এ ধরনের নিয়মিত ও বাস্তবভিত্তিক মহড়া বিভিন্ন বাহিনী ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধি এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

amardesh24.com

আরও পড়ুন