চট্টগ্রামের হালিশহর ছোটপুল এলাকা থেকে পুলিশের টহল পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। টহলের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা গাড়িটি সড়কে রেখে একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন।

খাবার খেয়ে ফিরে এসে দেখেন, গাড়িটি সেখানে নেই। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি গাড়িটি চালিয়ে নিয়ে গেছেন। আজ বুধবার১৮ নভেম্বর বেলা তিনটার দিকে জেলা পুলিশ লাইন এলাকার সামনের সড়কে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ গণমাধ্যমকে বলেন, হালিশহর থানার টহল দলের একটি সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান জেলা পুলিশ লাইনের সামনের সড়ক থেকে চুরি হয়েছে। গাড়িতে ৩ জন পুলিশ সদস্য ছিলেন।
amardesh24.com









