নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

গাজীপুরে চৌরাস্তা কার্ভাটভ্যানেও ট্রাকের চাপায় অটোরিক্সার ৪ যাএী নিহত।

facebook sharing buttonগাজীপুরের চৌরাস্তা কাভার্ডভ্যান ও ট্রাকের চাপায় পড়ে অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চান্দনা চৌরাস্তা এলাকার জোবেদা টাওয়ারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকা-ময়মনসিংহগামী একটি ট্রাক। এ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান সামনে থাকায় কাভার্ডভ্যান ও ট্রাকের মাঝখানে অটোরিকশা চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত ৩ জন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনায় চারজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন বাসন থানার ওসি রাহেদুল ইসলাম। তিনি জানান, কাভার্ডভ্যান ও ট্রাকের চাপায় পড়ে একটি অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা আবুল ফজল জানান, সড়ক দুর্ঘটনায় ৪ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। মরদেহগুলো মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন