নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

পটুযাখালীতে ইন্জিনে জামা পেঁছিয়ে মাছ ব্যবসায়ীর মৃত

আমার দেশ24.com বৃহস্পতিবার ১২ ডিসেস্বর২০২৪

 

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়ার বাজার সংলগ্ন নদীতে মাছ ধরার বোট হতে মোঃ মিরাজ (৩৫) নামের এক মাছ ব্যবসায়ীর মাথা বিচ্ছিন্ন দেহ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ।

জানা যায়, মিরাজ সাগর থেকে মাছ ক্রয় করে বিভিন্ন ইউনিয়নের বাজারে সেই মাছ বিক্রি করত। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে মাছ বিক্রি শেষে উলানিয়ার সুতাবাড়িয়া নদীতে মাছ ধরার বোটের ইঞ্জিন চালু করার সময় মিরাজের গলায় থাকা মাফলার ইঞ্জিনের সাথে পেচিয়ে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। সাথে থাকা হাসান সিকদার (৩৪) জানান এ দূর্ঘটনা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি। নিহত মিরাজ রতনদী তালতলী ইউনিয়নের নিজ হাওলা গ্রামের জাকির হোসেনের পুত্র।

এ ব্যাপারে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান জানান, এটা একটি অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা। তাই লাশ ময়না তদন্তের জন্য বুধবার সকালে পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। যার মামলা নম্বর ৪৪

আরও পড়ুন