নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

২ দিন বন্ধ থাকার পর সেন্টমার্টিন ট্রলার চলাচল।

আমার দেশ24.com

 ১২ ডিসেম্বর, ২০২৪

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ট্রলার চলাচল শুরু হয়েছে। দুদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে জরুরি খাদ্যপণ্য ও সেন্টমার্টিনের কিছু বাসিন্দাকে নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা দেয় দুটি ট্রলার।

টেকনাফ-সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি রশিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন,রাখাইনে সংঘাতের কারণে পরিস্থিতি বুঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেন্টমার্টিন নৌরুটে সব ধরনের ট্রলার চলাচল বন্ধ রাখতে বলা হয়েছিল। এখন সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। মিয়ানমারের গোলাচর এলাকা এড়িয়ে জোয়ারের সময় বাংলাদেশ অংশ দিয়ে ট্রলার চলাচল করছে। আজ দুটি ট্রলার খাদ্যপণ্যসহ কিছু যাত্রী নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিনে গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ট্রলার চলাচল বন্ধ রাখার জন্য বলা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জরুরি খাদ্যপণ্যসহ দ্বীপের বাসিন্দারা সেন্টমার্টিন যেতে পারবেন।

 

 

 

আরও পড়ুন