নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

নগরীর চট্রগ্রামে ভেজাল বিরোধী উচ্ছেদ অভযান।

নগরীর চট্টগ্রামের সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনে’র নেতৃত্বে আজ বৃহস্পতিবার নগরীতে ভেজাল বিরোধী ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুুত, মেয়াদবিহীন পণ্য রাখা ও অপরিচ্ছন্ন কাঁচা ও রান্না করা খাবার একসাথে ফ্রিজে সংরক্ষণ করার অপরাধে জিইসি মোড়স্থ ক্যান্ডি কারখানাকে ৪০ হাজার ও ডিয়ারলি ফুড কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অভিযানে জিইসি মোড় থেকে ২নং গেইট পর্যন্ত রাস্তার উভয়পাশেরর্¦ ফুটপাত থেকে প্রায় ৫০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

এ সময় ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন।

আরও পড়ুন