নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

চট্রগ্রামে এই সর্বপ্রথম ব্যতিক্রমীও স্বচছ বদলি।

চট্টগ্রাম জেলায় রাজস্ব প্রশাসনে কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের পদায়ন লটারির মাধ্যমে করা হয়েছে। জেলা প্রশাসনের ইতিহাসে প্রথমবারের মতো এরকম একটি ব্যতিক্রমী ও স্বচ্ছ বদলির পদক্ষেপ নেন বর্তমান জেলা প্রশাসক জনাব ফরিদা খানম।

বর্তমান কর্মস্থলে কর্মকাল তিন বছর অতিক্রম করেছে এমন ২৫ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ৭৮ জন ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তাকে কে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে।

উক্ত পদায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব ফরিদা খানম; অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সহকারী কমিশনার ভূমি সহ সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাগণ।পদায়ন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “আমরা চেষ্টা করেছি পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে। সকলের উপস্থিতিতে লটারির মাধ্যমে এই পদায়ন করা হলো। আমরা আশা করছি পদায়িত কর্মকর্তাগণ মানুষকে আন্তরিকতার সহিত সেবা প্রদান করবেন”

আরও পড়ুন