নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

উপদেষ্টা ফারুকীর সিনেমা দেখে যে প্রতিক্রিয়া জানালেন: শামা।

চলচ্চিত্র পরিচালক ও উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত চলচ্চিত্র ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ শুক্রবার (১৩ ডিসেম্বর) সারাদেশে মুক্তি পাচ্ছে। সিনেমা মুক্তিকে সামনে রেখে (১১ ডিসেম্বর) রাজধানীর মহাখালিতে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে আয়োজিত বিশেষ শোতে উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী শামা ওবায়েদ।

সিনেমাটি দেখার পর তিনি বলেন, মোস্তফা সরয়ার ফারুকী একজন গুণী নির্মাতা। স্বৈরাচারী শেখ হাসিনার ১৭ বছরের ফ্যাসিবাদি গণতন্ত্র হরণের যে চরিত্র, সে চরিত্র ও সময়কে তিনি তুলে ধরেছেন ৮৪০-এ। আমি তাকে সাধুবাদ জানাই এবং এই সিনেমা সবার দেখা উচিত। বহুদিন পর সিনেমা দেখতে এসেছি। এজন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও টিমকে ধন্যবাদ।

শামা ওবায়েদ আরো বলেন, আমরা জাতীয়তাবাদী দল ১৭ বছর ধরে যুদ্ধ করেছি, অনেক নেতকর্মী অন্যায়ভাবে আহত-নিহত-গুম হয়েছে। আমাদের ছাত্রদের, বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের হারিয়েছি এ জুলাই-আগস্টের বিপ্লবে। এবং এ আন্দোলন বহুবছর ধরে চলছে। সিনেমাটি দেখতে দেখতে তাদের কথাই মনে হচ্ছিল, যাদের আমরা হারিয়েছি, যারা অন্যায়ভাবে স্বৈরাচারী হাসিনার অত্যাচারের শিকার হয়েছে, কথা বলতে পারেনি, বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করা হয়েছে, দুদককে অন্যায়ভাবে ব্যাবহার করা হয়েছে। আমাদের জীবনের সঙ্গে যা যা ঘটেছে , ছবিটা দেখে সেগুলোই মনে পড়ছিল।

আরও পড়ুন