নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করল ওয়েস্টইন্ডিজের।

শুক্রবার , ১৩ ডিসেম্বর, ২০২৪

সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক যেন ইতিহাস গড়ার মাঠ হয়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজের জন্য। মাত্র তিন ম্যাচের মধ্যে দ্বিতীয়বার এই মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জয় তুলে নিয়েছে ২বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তিনশো দুই রানের বিশাল লক্ষ্যে নেমে ২৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা।

সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক ছিলেন অভিষিক্ত আমির জাঙ্গু। দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে তিনি গড়ে তুলেছেন ম্যাচ জয়ের ভিত। সপ্তম উইকেটে গুডাকেশ মোতির সঙ্গে তার ৯১ রানের বিস্ফোরক জুটি নিশ্চিত করে ক্যারিবিয়ানদের জয়।

জাঙ্গু অপরাজিত ছিলেন ৮৩ বলে ১০৪ রানে। ইনিংসটি সাজানো ছিল চারটি ছক্কা ও ছয়টি চারে। অন্যদিকে, মোতি ৩১ বলে ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলেন, যাতে ছিল তিনটি করে ছক্কা ও চার।

এ জয়ের মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের ইতিহাসে চতুর্থবারের মতো ৩০০ রানের বেশি টার্গেট তাড়া করে জয়ের কীর্তি গড়ল। এর মধ্যে ওয়ার্নার পার্কে এটি তাদের প্রথম ৩০০ ছাড়ানো রান তাড়া করার সাফল্য।

প্রসঙ্গত, সিরিজের প্রথম ম্যাচেই ২৯৫ রানের টার্গেট তাড়া করে জয় তুলে নিয়েছিল ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়লে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা। আর তৃতীয় ম্যাচে আবারও ব্যাটিংয়ে নিজেদের আধিপত্য দেখিয়ে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ।

এই জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে নতুন প্রতিভা জাঙ্গুর উত্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে। অভিষেকেই তার এমন নায়কোচিত পারফরম্যান্স ক্যারিবিয়ান ক্রিকেটে নতুন আশার আলো দেখাচ্ছে।

আরও পড়ুন