নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

ফের আন্তর্জাতীক ক্রিকেট ছাড়ার ঘোষণাঃ ইমাদের।

১৩ ডিসেম্বর ২০২৪

ফের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

অবসর প্রসঙ্গে ইমাদ বলেন, ‘অনেক চিন্তাভাবনা করে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ও ফ্রাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।

এর আগে অভিমান করে ২০২৩ সালের নভেম্বরেও একবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ইমাম। পরে বোর্ডের সুপারিশে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে খেলতে একবার নামকাওয়াস্তে সুযোগ পেলেও বর্তমান পাকিস্তান দলে উপেক্ষিত তিনি। এই পরিস্থিতিতেই ফের অবসরের ঘোষণা।

২০১৫ সালে টি-টোয়েন্টিতে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় ওয়াসিমের। দুই মাস পর অভিষেক হয় ওয়ানডে ক্রিকেটে। এই পর্যন্ত দেশটির হয়ে ৭৫টি টি-টোয়েন্টি ও ৫৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ইমাদ। তার মোট উইকেট সংখ্যা ১১৭টি। আর রান করেছেন ১০৫০। ইমাদ ওয়াসিম ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী দলের সদস্য। এছাড়া বেশ কিছু ম্যাচে অধিনায়কত্বও করেন এই অলরাউন্ডার।

আরও পড়ুন