নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

কক্সবাজার রামুতে বন্যাহাতির আক্রমনে এক ব্যাক্তি মৃত্যু।

আমারদেশ24.com

শনিবার১৪ ডিসেম্বর২৪

কক্সবাজারের আজ শনিবার ১৪ ডিসেম্ভোবর বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম আব্দুল হক (৪৫)। তিনি রাজারকুল ঢালারমূখ গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে।রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা সোনাইছড়ি সড়কের চিকন ছড়া নামক এলাকায় বন্যহাতির আক্রমণে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হক স্থানীয় সমাজ কমিটির সভাপতি ছিলেন।

নিহতের ছেলে রিফাত হোসেন বলেন, ভোরে বাসা থেকে বের হয়ে সোনাইছড়িতে ধান আনতে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন বাবা। হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রাজারকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুফিজুর রহমান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যায়। কয়েকদিন ধরে ওই এলাকায় মানুষ বন্যহাতির আতংকে আছে। লোকালয়ে নেমে আসা হাতি ঘর-বাড়ি ও জানমালের ক্ষতি করছে।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, ‘নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন