নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

উকিয়া রোহিঙ্গা শিবির পরির্দশনে প্রধানউপদেষ্টার প্রতিনিধি দল।

আমারদেশ24.com

শনিবার১৪ ডিসেম্বর২৪

উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে প্রধান উপদেষ্টার প্রতিনিধি দল। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপদেষ্টার পদমর্যাদার খলিলুর রহমানের নেতৃত্বে কয়েকটি রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান। পরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সংলগ্ন বাংলাদেশ–মিয়ানমার মৈত্রী সড়কও পরিদর্শন করেছে।

উখিয়ায় শিবির সংশ্লিষ্ট ও প্রতিনিধি দলের সঙ্গে থাকা স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প–৪ এ/১০ ব্লকে বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই–ভাউচার শপ পরিদর্শন করে। রোহিঙ্গা শিবির–৮ ওয়েস্ট সি আইসি অফিস সংলগ্ন ওয়াচ টাওয়ার থেকে সার্বিক দৃশ্য দেখেন তারা। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু–দ্দৌজা বলেন, দলটি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপি সংলগ্ন বাংলাদেশ–মিয়ানমার মৈত্রী সড়ক থেকে মায়ানমার সীমান্ত এলাকার সার্বিক দৃশ্য দেখেন। পরে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে ইউএনএইচসিআর কর্তৃক পরিচালিত লাইভলীহুড প্রকল্প পরিদর্শন করেন।

আরও পড়ুন