নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

মানুষভাবে আমি ভারতে বেশী থাকি: জয়া আহসান।

     বিনোদন ডেক্স।

নিবার ১৪ ডিসেম্বর ২০২৪

মানুষ ভাবে আমি বেশিরভাগ সময় ভারতে থাকি : জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার বাংলাদেশি ওটিটি প্ল্যাটফর্মেও পা রাখছেন। আশফাক নিপুনের পরিচালনায় তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘জিম্মি’ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর শুটিং ফ্লোরে গড়াচ্ছে এই ওয়েব সিরিজ। জয়া নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন যে, চলতি সপ্তাহেই শুটিং শুরু হবে।

এটা জয়ার প্রথম ওয়েব সিরিজ হলেও, তাঁকে নিয়ে মানুষের মধ্যে বেশ কিছু ভ্রান্ত ধারণা আছে। জয়া আহসান বলেন, ‘মানুষ ভাবে আমি বেশিরভাগ সময় ভারতে থাকি। আসলে কাজ থাকলেই ভারতে যাই, কাজ শেষে দেশে ফিরে আসি।’

সম্প্রতি সীতাকুণ্ডে শুটিং করতে গিয়েও একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তিনি। সবাই ভেবেছিল, তিনি ভারতে রয়েছেন, যদিও তিনি তখন বাংলাদেশেই শুটিং করছিলেন।জয়া আহসানকে গত কয়েক বছরে ভারতীয় সিনেমায় বেশি দেখা গেলেও বাংলাদেশের সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মেও তাঁর উপস্থিতি বাড়ছে।

সম্প্রতি ফিল্মফেয়ারের ওটিটি অ্যাওয়ার্ডের মঞ্চেও জামদানি শাড়িতে আলো ছড়িয়েছেন তিনি। নতুন ডিজাইনের এই ফিউশন শাড়ি নিয়ে প্রশংসার পাশাপাশি সমালোচনাও এসেছে। তবে সমালোচনাকে থামতে দেননি তিনি। জয়া বলেন, ‘জামদানি নিয়ে আরও ফিউশন করব এবং সবাইকে করতে বলব। ঐতিহ্যকে বাক্সবন্দী করে রাখলে তা হারিয়ে যাবে।’

বাংলাদেশ-ভারত দু পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। এছাড়া বাংলাদেশে ‘নকশী কাঁথার জমিন’, ‘জয়া আর শারমিন’, এবং ‘ফেরেশতে’ সিনেমাগুলো মুক্তির তালিকায় রয়েছে।

আরও পড়ুন