নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

সন্মানের সাথে বিদায় নিতে চাই: আইজিপি বাহারুল।

নিজের ওপর কঠিন দায়িত্ব অর্পিত হয়েছে।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে সম্মানের সঙ্গে বিদায় নিতে চাই। 

গতকাল শনিবার রাজারবাগ পুলিশ লাইন্সের অডিটরিয়ামে সাবেক আইজিপি ড. এম এনামুল হকের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অ্যা পোর্ট্রেট ইন রিফ্লেকশনস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, বইটিতে সাবেক আইজিপি এনামুল হক তার কর্মজীবনের নানা স্মৃতি এঁকেছেন। তিনি অনেক সাফল্যের কথা বলেছেন, দুঃখের কথা বলেছেন। বইটি পড়লে আমরা উপকৃত হবো।

অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, লেখক এনামুল হক কর্মজীবনে সবসময় সত্যকে সত্য বলেছেন। এজন্য তিনবার তার চাকরি চলে গিয়েছিল। আবার তিনি সসম্মানে ফিরেও আসেন। অনুষ্ঠানে লেখকের সহকর্মী ও পরিবারের সদস্য, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন