নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

চট্রগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশু মৃত্যু।

চট্রগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে .বকুল  নামের এক ১২ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। আজ সমবার (১৬ ডিসেম্বর) বেলা বারো টার দিকে পৌরসভার বাস স্টেশনস্থ নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বকুল কক্সবাজার জেলার চকরিয়া থানার বদরখালী ১নং ব্লকস্থ সৈকত আলীর পুত্র। তবে তারা দীর্ঘদিন ধরে বায়েজিদ থানার অক্সিজেন এরাকার কেডিএস গার্মেন্টসের পিছনে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনার দিন বেলা সাড়ে ১০ টার দিকে উল্লেখিত এলাকার ফিরোজা নুর টাওয়ারের পেছনে গিয়ে স্ক্যারাপের মালামাল, কাগজপত্র ও প্লাস্টিক সামগ্রী কুঁড়াতে যায়। এ সময় ওই বিল্ডিংয়ের পিছনে দ্বিতীয় তলার টিনের ছাদের উপর থেকে পুরাতন স্ক্র্যাপ মালামাল, কাগজপত্র ও প্লাস্টিকের মালামাল কুড়ানোর সময় বিল্ডিংয়ের পাশ দিয়ে যাওয়া হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়ে গুরুতর আহত হয়।

পরে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার শিকার ছেলেটিকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করে।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা লাশটি হাটহাজারী মডেল থানা পুলিশকে বুঝিয়ে দিলে মডেল থানার উপ-পরিদর্শক অরুন কুমার চাকমা নিহতের সুরুতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ আজ সোমবার সন্ধ্যার দিকে এ প্রতিবেদককে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন