নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

কলকাতার কাজেই বেশি ব্যস্ত থাকেন জয়া আহসান।

দুই বাংলার চিএনায়িকা জয়া আহসান। দেশের চেয়ে কলকাতার কাজেই বেশি ব্যস্ত থাকেন বেশি এ অভিনেত্রী। গত মার্চে ঘোষণা এসেছিল আশফাক নিপুণের পরিচালিত ‘জিম্মি’ ওয়েব সিরিজে অভিনয় করবেন জয়া। অবশেষে শুটিং ফ্লোরে গড়াচ্ছে সিরিজটি। বিষয়টি নিশ্চিত করেছেন জয়া নিজেই।
চলতি সপ্তাহে সিরিজটির শুটিং করতে যাচ্ছেন জানিয়ে জয়া আহসান বলেন, ‘সিরিজটির কাজ আরও আগে শুরু হওয়ার কথা ছিল। নানা কারণে সেটি পিছিয়ে যায়।
‘জিম্মি’ সিরিজে জয়া আহসানকে দেখা যাবে সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর চরিত্রে। ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না সে। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাক্সক্ষী ওই নারী একদিন অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা পায়। হঠাৎ পাওয়া এই টাকা নিয়ে শুরু হয় টানাপড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়েন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে এটি মুক্তি পাবে।চলতি মাসের শুরুতে ফিল্মফেয়ারের ওটিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জামদানি শাড়ি পরায় প্রশংসার পাশাপাশি সমালোচনাও শুনতে হয়েছে তাকে। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ওসিডি’ সিনেমা। এ ছাড়া দেশে মুক্তির তালিকায় রয়েছে ‘নকশী কাঁথার জমিন’, ‘জয়া আর শারমিন’, ‘ফেরেশতে’ সিনেমাগুলো।

আরও পড়ুন