নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

চলতি মাসের শুরুতেই ছেলেরা জিতেছে অনূর্ধ-১৯ এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার শ্রেষ্টত্বের মুকুট ধরে রাখে টাইগার যুবারা। এবার লড়ছে ১৯ বছরের মেয়েরা। মালয়েশিয়ায় প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ
মঙ্গলবার সকালে কুয়ালালামপুরে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে হারিয়েছে ১২০ রানের বড় ব্যবধানে। এতে দুই ম্যাচ থেকে পূর্ণ ৪ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪৯ রান করে বাংলাদেশ। জবাবে ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানে গুটিয়ে যায় মালয়েশিয়ার মেয়েরা। মালয়েশিয়ার ইনিংসে কেউ দুই অঙ্কের রানও ছুঁতে পারেনি। সর্বোচ্চ ৫ রান করেন উদ্বোধনী ব্যাটার নূর আলিয়া বিনতি মোহদ হাইরুন। এ ছাড়া ইরদিনা বেহ নাবিল ৩, নূর ইজ্জাতুল সাইয়াফিকা ৩, সুবিকা ১, নূর আইন বিনতি রোসলান ১, নুরিমান হিদায়াহ ২, নূর ইসমা দানিয়া বিনতি মোহদ দানিয়েল ১ ও নূর আলিয়া বাত্রিসিয়া নুরমিজান করেন ১ রান। বাকিরা সবাই আউট হন শূন্যরানে।
বল হাতে বাংলাদেশের নিশিতা আক্তার নিশি ৩.৫ ওভারে ১ মেডেনসহ মাত্র ৩ রান দিয়ে ৫টি উইকেট নেন। হাবিবা ইসলাম ৪ ওভারে ১ মেডেনসহ ৫ রান দিয়ে নেন ৩টি উইকেট। আনিসা আক্তার সোবা ৪ ওভারে ১ মেডেনসহ ৫ রান দিয়ে নেন ২ উইকেট।
এর আগে বাংলাদেশের ইনিংসে জান্নাতুল মাওয়া ৪ চারে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলেন। সাদিয়া আক্তার ৩ চার ও ১ ছক্কায় খেলেন অপরাজিত ৩১ রানের ইনিংস। আর ফাহমিদা ছোয়া ২১ বলে ৩ চারে করেন ২৬ রান। এ ছাড়া মোসাম্মাত ইভা ১৯ ও সুমাইয়া আক্তার করেন ১২ রান।
মালয়েশিয়ার মারসিয়া কিস্তিনা বিনতি আবদুল্লাহ ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ৩টি উইকেট। আর নূর ইসমা দানিয়া ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ২টি উইকেট। অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন বাংলাদেশের জান্নাতুল মাওয়া। বৃহস্পতিবার থেকে শুরু হবে সুপার ফোরের খেলা।

আরও পড়ুন