নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-মেনন-ইনু।

copy sharing button

রাজধানীর পৃথক সাতটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুসহ ছয় জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন-  সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এর আগে তদন্ত কর্মকর্তারা পৃথক মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এই উপলক্ষ্যে তাদের কারাগার থেকে ঢাকার আদালতে হাজির করা হয়।কোন মামলায় কাকে গ্রেপ্তার দেখানো হলো-

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর নিউমার্কেট থানায় শিক্ষার্থী মুহাম্মদ শামীম হত্যাচেষ্টা মামলায় সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজধানীর রামপুরা থানায় সোহান  নামে গার্মেন্টসকর্মীকে গুলি করে হত্যা ও কাফরুল থানা এলাকায় মাহবুব হাসান মামুন হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

২০১৫ সালে রাজধানীর মতিঝিল এলাকায় মেয়রের নির্বাচনের প্রচারণা করাকালীন সময়ে বিএনপি নেতা মির্জা আব্বাসের কর্মীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় ইনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০১৫ সালের ২৮ এপ্রিল মিসেস আফরোজা আব্বাসের গাড়ি বহরে হামলার ঘটনায় মতিঝিল থানায় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন