নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

চকরিয়ায় অনুমোদনহীন ইট প্রস্তুতকারী ব্রিকস্ প্রতিষ্ঠানে ২ শ্রমিকের মৃত্যু।

 চকরিয়ায় অনুমোদনহীন ইট প্রস্তুতকারী একটি অটো ব্রিকস্ প্রতিষ্ঠানে মেশিনের সঙ্গে আটক গিয়ে নির্মমভাবে দুই শ্রমিক নিহত হয়েছে। গুরুতর আহত হয়ে অজ্ঞান অবস্থায় লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপ্রাপ্তবয়স্ক এই দুই শ্রমিকের লাশ ঘিরে আজ বুধবার রাতে হাসপাতালের বারান্দায় পরিবার সদস্যদের আহাজারি করতে দেখা যায়।

আজ বুধবার সন্ধ্যার পর পরই পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আমান চর এলাকার চরপাড়াস্থ ‘মাষ্টার মাইন্ড অটো ব্রিকস্ ফ্যাক্টরী’ নামের ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় অপ্রাপ্তবয়স্ক এই দুই শ্রমিক নিহত হয়। ঘটনার পর থেকে মালিক মাষ্টার গিয়াস উদ্দিনসহ প্রতিষ্ঠানের একাধিক মালিক লাপাত্তা হয়ে গেছেন।

নিহতরা হলো- চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের দুক্ষিণ ঘুনিয়া গ্রামের শাহজাহানের পুত্র মোহাম্মদ শাহীন (১৭) ও পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাহারিয়া ঘোনা গ্রামের রুহুল কাদেরের পুত্র মোহাম্মদ জিহান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া জানান- খবর পেয়ে নিহত দুইজনের লাশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে

 

 

আরও পড়ুন