নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

পটিয়ায় আ.লীগ নেতা রঞ্জিত কুমার গ্রেপ্তার।

ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ

পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের গুলি করে হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা রঞ্জি কুমা চৌধুরী (৫৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়ন পরিষদ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

সে হাইদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্যও এই এলাকার মৃত অরুণাংশু চৌধুরীর ছেলে। গ্রেফতারকৃত রঞ্জিত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলা গুলিবর্ষণের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পটিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে।

পটিয়া থানার ওসি আবু জায়েদ বলেন, আওয়ামী লীগ নেতা রঞ্জিত চৌধুরীর বিরুদ্ধে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর গুলিবর্ষণের অভিযোগ রয়েছে।

সে হাইদগাঁও এলাকার সাইফুল ইসলাম ওরফে বালু সাইফুর সহযোগী।এছাড়াও তার বিরুদ্ধে পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন