নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে শিক্ষিকার মৃত্যু।

চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। বুধবার সকালে ৮টার দিকে ঢাকা বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার নাম রূপালী দে (৩০)। সে উপজেলার শিলক ইউনিয়নের দিঘীরপাড় এলাকার বাসিন্দা শিক্ষক অপূর্ব দে’র স্ত্রী এবং শিলক ফকিরাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

নিহত শিক্ষিকার চাচাতো ভাই অভি দে বলেন, শিক্ষিকা রূপালী দে গত ৯ ডিসেম্বর সকালে রান্না করার সময় অসাবধানতাবসত চুলার আগুন লেগে গুরুতর দগ্ধ হয়। তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা বার্ণ ইন্সটিটিউটে নেয়া হলে সেখানে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে মৃত্যুবরণ করেন।

নিহতের আত্মীয় স্বজনদের বরাত দিয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, অগ্নিদগ্ধ হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যুর সংবাদ জেনেছি।

 

আরও পড়ুন