নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

খাগড়াছড়িতে বাস উল্টে আহত ২০ জন।

খাগড়াছড়িতে বাস উল্টে ২০ পর্যটক আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আলুটিলার পর্যটন কেন্দ্রে এই ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িতে থাকা কয়েকজন পর্যটক জানান, অনলাইনভিত্তিক ট্যুর গ্রুপের মাধ্যমে বুকিংয়ের  তারা ঢাকা থেকে খাগড়াছড়িতে আসছিলেন। এ সময় আলুটিলা হয়ে খাগড়াছড়ি শহরের দিকে আসার পথে বাসটি একটি পাহাড়ে ধাক্কা দেয়। এ সময় বাসটি উল্টে যায়।

আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে করা হয়েছে। আহতদের ৩ জনের অবস্থা গুরুতর। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

খাগড়াছড়ির ট্রাফিক পুলিশের পরিদর্শক সমুন জাহিদ বলেন, আমার ধারণা চালক ঘুমিয়ে পড়েছিল। ২০ জনের মতো আহত হয়েছে। দুর্ঘটনার ১ ঘন্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুল বাতেন মৃধা বলেন, আহতদের মধ্যে কয়েকজনের পা ভেঙে গেছে। বাকিদের অবস্থা বেশি গুরুতর নয়। সড়কে গাড়ি উল্টে থাকায় সড়কের উভয় প্রান্তে দীর্ঘ লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিস ইউনিট কাজ শুরু করেছে। এখন যান চলাচল স্বাভাবিক।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালেরে আবাসিক চিকিৎসক রিপল বাপ্পী বলেন, আহতদের মধ্যে আশংকাজনক কোন রোগী নেই। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আরও পড়ুন