নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলো।

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী ও ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যা নিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যমে শিরোনাম হচ্ছেন তিনি। জানা যায়, শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প থেকে মোট ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিপুল এই টাকার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রয়েছে ৫৯ হাজার কোটি টাকা।

গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনের শিরোনাম করা হয়, ‘লেবার এমপি ফেসেস বিয়িং কট আপ ইন বাংলাদেশি এমবেজেলমেন্ট ইনভেস্টিগেশন।’ অর্থাৎ, বাংলাদেশে অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তে ধরা পড়তে পারেন লেবার এমপি।
দ্য ডেইলি মেইলের আরেক প্রতিবেদনের শিরোনাম ছিল-‘কিয়ার স্টারমার’স করাপশন মিনিস্টার অ্যান্ড হার ফ্যামিলি আর প্রোবড ওভার ক্লেইমস দে টুক ৪ বিলিয়ন ইন ব্রাইবস ফর পুতিন-ফান্ডেড পাওয়ার প্ল্যান্ট।’ অর্থাৎ, পুতিনের অর্থায়নে নির্মিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুক্তিতে ঘুষ নেওয়ার অভিযোগে তদন্তের অধীন কিয়ার স্টারমারের দুর্নীতি-বিষয়ক মন্ত্রী ও তাঁর পরিবার।
বিবিসির প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে, ‘মিনিস্টার নেমড ইন বাংলাদেশ করাপশন প্রোব’ – অর্থাৎ বাংলাদেশে দুর্নীতির তদন্তে মন্ত্রীর নাম। যুক্তরাজ্যের লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার কাঁধে ব্রিটেনের আর্থিক খাতে দুর্নীতিরোধের দায়িত্ব। তবে ২০১৩ সালে রাশিয়ার সাথে বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তিতে তিনি মধ্যস্ততা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে বিবিসিসহ অন্যান্য ব্রিটিশ সংবাদমাধ্যম টিউলিপের মন্তব্য জানতে তাঁর সাথে যোগাযোগ করলেও– তাতে সাড়া দেননি তিনি।

আরও পড়ুন