নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

কাবাডি আমাদের ঐতিহ্যের অংশ।

কাবাডি শুধু একটি খেলা নয়, বরং এই খেলাটি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ শনিবার শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমি সবসময় খেলাধুলার উন্নয়নে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের পাশে থাকব। কাবাডি শুধু একটি খেলা নয়, এটি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ।

তিনি বলেন, বাংলাদেশের সর্বত্র জাতীয় খেলা কাবাডিকে ছড়িয়ে দিতে নতুন উদ্যমে খুব শীঘ্রই দেশব্যাপী কাবাডি ফেডারেশনের মাধ্যমে মহাউৎসবের আভাস দেওয়া হয়েছে। এই মহাউৎসবে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে বলে আমি আশ্বস্ত করছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি আজ আর শুধুমাত্র ঐতিহ্যের স্মারক নয়, এটি পরিণত হয়েছে একটি কৌশলনির্ভর আধুনিক খেলায়। সাম্প্রতিক সময়ে ছাত্র আন্দোলন-পরবর্তী প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ কাবাডি নতুন প্রাণ ফিরে পেয়েছে।

 

আরও পড়ুন