নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

মানিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক আরোহীর মৃত্যু।

খাগড়াছড়ির মানিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় ফটিকছড়ির আরিফ হোসেন (১৯) নামের এক আরোহীর মৃত্য হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. শাহিন (১৮) আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শনিবার সন্ধা সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম বড়ডলু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ ফটিকছড়ি সুন্দরপুর ইউপির ইয়াছিন নগর গ্রামের বাসিন্দা এবং আহত শাহিন একই উপজেলার বিবিরহাটের বাসিন্দা শাহ আলম চৌধুরীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মানিকছড়ি থেকে ফটিকছড়িগামী একটি মোটরসাইকেল (চট্টমেট্টো-ল ১৭-৩৮৬১) নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মোটরসাইকেল আরোহী আরিফ হোসেন ঘটনাস্থলে নিহত হয় এবং এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. শাহিন আহত হয়।

ঘটনার পরপর ঘাতক ট্রাকসহ চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘটনার পরপরই পুলিশ লাশ উদ্ধার করে। যথাযথ আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে’।

 

আরও পড়ুন