নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

চট্টগ্রামের পটিয়ায় মিনি বাস ধাক্কা, সড়কে ঝরলো দুই প্রাণ।

চট্টগ্রামের পটিয়ায়যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস পিছন থেকে একটি মিনি বাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিনি বাসের ২ যাত্রী নিহত হয়। এ সময় মিনি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সড়কের পাশে জমিতে ছিটকে পড়ে।

আজ রবিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসা হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ২ যাত্রী নিহত ও ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের নুর নবীর পুত্র মোঃ ভোলা (৫০) ও একই এলাকার সাবু (৬০) দুর্ঘটনাস্থলেই নিহত হয়। এতে বাসের অপর চার যাত্রী আহত হয়।

নিহতদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে স্থানীয়রা জানান। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।এ বিষয়ে ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মোঃ জসিম উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

 

আরও পড়ুন