নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

২০১৬ সালে সেই মুক্তিযোদ্ধার ফাঁসি চেয়েছিল স্থানীয় আ.লী।

copy sharing button
 চৌদ্দগ্রামে লাঞ্ছিত হয়ে আলোচনায় আসেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভূঁইয়া কানু বীরপ্রতীক। তিনি বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য। আজ রোববার দুপুরে প্রবাসী আবুল হাশেমসহ এলাকার বেশকিছু মানুষ তাকে জুতার মালা পরিয়ে হেনস্তা করেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল পড়ে যায়। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ প্রতিবাদে সরব হয়ে ওঠেন।
চৌদ্দগ্রাম থানা পুলিশ জানিয়েছে, আব্দুল হাই কানুর বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে যুবলীগ নেতা আবু বক্কর ছিদ্দিক রানা হত্যার প্রতিবাদে সমাবেশ করে স্থানীয় আওয়ামী লীগ। এই হত্যা মামলায় অভিযুক্ত আব্দুল হাই কানু ও তার ছেলে গোলাম মোস্তফা ভূঁইয়া বিপ্লবকে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয় সমাবেশ থেকে।
চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, ‘কানুর কারণে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকা ছাড়া।’
স্থানীয় অনেক বাসিন্দা জানান, যুবলীগ নেতা রানা হত্যা মামলায় ১ নম্বর আসামি আব্দুল হাই কানু। তিনি কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল হালিম মজুমদারকেও মারধর করেছেন। তিনি ও তার ছেলে এলাকায় ত্রাস কায়েম করেছিলেন। ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর রানাকে গুলি করে হত্যা করেন কানু, তার ছেলে বিপ্লব ও তাদের সহযোগীরা। এছাড়া চাঁদাবাজির অভিযোগও রয়েছে কানুর বিরুদ্ধে।
স্থানীয় জসিম উদ্দিন বলেন, ‘কানু গত ১৭ বছরে এলাকায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছেন। একাধিক হত্যা, বাড়িঘর ভাঙচুর এবং চাঁদাবাজির সাথেও তিনি জড়িত। স্থানীয়রা পূর্বের ক্ষোভ থেকে তাকে হেনস্তা করেছেন।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান বাংলাদেশের খবরকে বলেন, ‘আব্দুল হাই কানুর বিরুদ্ধে ৮-৯টি মামলার বিষয়ে পুরোনো অপারেটরের মাধ্যমে জেনেছি। তবে আমার কাছে একটি হত্যা মামলা এবং একটি ভাঙচুরের মামলার তথ্য রয়েছে। কানুকে হেনস্তাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বাংলাদেশের খবরকে বলেন, ‘সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার রয়েছে সবার। কেউ অপরাধ করলে আইন অনুযায়ী বিচার হবে। অপরাধীকে জুতার মালা পরিয়ে সম্মানহানির সুযোগ আইনে নেই।’

আরও পড়ুন