নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

কর্ণফুলী নদীতে নেমে ২ তরুণ নিখোঁজ।

রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে ২ তরুণ নিখোঁজের খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার ১:৩০ মিনিটে দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিখোঁজ দুই যুবকের নাম প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭)। এরমধ্যে শাওন চট্টগ্রামের রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণীর ছাত্র এবং সে চট্টগ্রামের সদরঘাট নালাপাড়া জিদান দত্তের পুত্র। অন্যদিকে, নিখোঁজ প্রিয়ন্ত দাশ, শাওন দত্তের মাসতুতো ভাই বলে জানা গেছে।

নিখোঁজ ২ তরুণের বন্ধু সালমান আহমেদ জানান, তারা ৯ জন এক সঙ্গে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশনঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাই ভ্রমণে আসেন। এরপর তারা কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর সীতার ঘাট আসার পর ৯ জনের মধ্যে ৪ জন নদীতে গোসলে নামে। এরপর ২ জন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। তবে তারা নদীতে নামারপূর্বে মাদক সেবন করেছিল বলে জানিয়েছে।

দুপুর দেড়টার দিকে নদীতে নেমে দুই তরুণ তলিয়ে গেলেও এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি। তরুণদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরিদল।কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, নিখোঁজ দুই তরুণকে উদ্ধারে কাজ চলছে।

 

আরও পড়ুন