নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিহত ২।

কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে  ২জন মারা গেছে; পুড়েছে শত শত বসত ঘরসহ নানা স্থাপনা। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে কুতুপালং এলাকার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এই আগুন ধরে।

উখিয়া থানার ওসি আরিফ জানান, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আর ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধারের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক  তানহারুল।

স্থানীয়দের বরাতে ওসি আরিফ হোসাইন বলেন, দুপুরে ওই ক্যাম্পের ডি-ব্লকের একটি বসতঘরে আকস্মিক আগুন ধরে। মুহূর্তেই তা অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের আরও ইউনিট যুক্ত হয়।ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন বলে জানান ওসি আরিফ।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, “স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।”কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা আরিফ হোসাইন

 

 

 

আরও পড়ুন