নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

ত্রিপুরা পল্লীর ১৬টি জুম ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

 বান্দরবানের লামায় উপজেলার সরই ইউনিয়নে এক ত্রিপুরা পল্লীর ১৬টি জুম ঘর পুড়ে ছাই হয়ে গেছে

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় ৮নং ওয়ার্ড পূর্ব বেতছড়া টঙ্গঝিরি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (অ:দা) রুপায়ন দেব। তিনি ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন এবং তাৎক্ষণিক একটি করে কম্বল, চাল, ডাল প্রদান করেন।

ক্ষতিগ্রস্তরা হলেন- গুংগামনি ত্রিপুরা, সিয়ান্দ্র ত্রিপুরা, চন্দ্রমনি ত্রিপুরা, বিদ্যাচন্দ্র ত্রিপুরা, অজারাম ত্রিপুরা, ডা. রুমানিক বিপুষ্প, পাগ্রেন ত্রিপুরা, বিজয় ত্রিপুরা, সার্কেল, জয়চন্দ্র ত্রিপুরা, গুংগারাং ত্রিপুরা, তিকরাম, অনসারাই ত্রিপুরা, জানালি ত্রিপুরা, তারাসিং বিপুল, রাশিচন্দ্র ত্রিপুরা ও বদির ত্রিপুরা।

লামা থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) এনামুল হক অগ্নিকাণ্ডে ১৬টি জুমঘর পুড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে

 

 

 

আরও পড়ুন