নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

সচিবালয়ে অগ্নিকাণ্ড তদন্তে কমিটি, প্রতিবেদন ৭ দিনের মধ্যে।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) খালেদ রহীমকে আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছ মন্ত্রিপরিষদ বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
তবে বাকি সদস্যদের বিষয়ে ব্যক্তি নির্ধারণ করা হয়নি। অফিস আদেশে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে সদস্য নির্ধারণের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রত্যেককে অন্তত যুগ্ম সচিব পদমর্যাদার হতে হবে বলে উল্লেখ রয়েছে। এর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে নির্বাচিত প্রতিনিধিকে সদস্যসচিব করার আদেশ দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডের বিষয় তদন্তের জন্য নিম্নরূপ তদন্ত কমিটি গঠন করা হলো: আহ্বায়ক-মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মোহাম্মদ খালেদ রহীম।
আরও বলা হয়েছে, জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধিরা সদস্য হবেন।
অফিস আদেশে এই কমিটির কার্যপরিধি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, (ক) সংঘটিত অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন; (খ) অগ্নি দুর্ঘটনার পেছনে কারও ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব আছে কি না, তা উদ্ঘাটন; (গ) এজাতীয় দুর্ঘটনা প্রতিরোধকল্পে সুপারিশ প্রেরণ।

আরও পড়ুন