নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

সচিবালয়ের আগুন পরিকল্পিত: নৌবাহিনী কর্মকর্তা।

সচিবালয়ের আগুন পরিকল্পিত: নৌবাহিনী কর্মকর্তা
সচিবালয়ের লাগা আগুন শর্টসার্কিটে নয় বরং পরিকল্পিতভাবে কেউ হয়তো আগুন লাগিয়েছে বলে মনে করছেন বাংলাদেশ নৌবাহিনর সিনিয়র চিফ পেটি অফিসার মো. আমিনুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার সকালে সচিবালয়ের ভেতরে পরিদর্শন শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আমিনুল ইসলাম বলেন, ভেতরের পরিস্থিতি দেখে ধারণা করছি, কোনও শর্টসার্কিট থেকে আগুন লাগেনি। এখানে দেখা গেছে, বিভিন্ন স্থান থেকে আগুনটা লেগেছে বলে আমাদের প্রাথমিক ধারণা।
তিনি বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। রাতে সংবাদ পাওয়ার পর আমাদের ফায়ার টিম সচিবালয়ে চলে আসি।
সচিবালয়ে মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে একটা ভবনের নানান জায়গায় কীভাবে আগুন লাগলো জানতে চাইলে তিনি বলেন, আমি তো দেখিনি কীভাবে আগুন লেগেছে। তবে আমরা ভেতরের পরিস্থিতি দেখে ধারণা করছি, কোনও শর্টসার্কিট থেকে আগুন লাগেনি। যদি শর্টসার্কিট থেকে আগুণ লাগতো তাহলে নানান স্থানে আগুন লাগতো না। কে, কারা বা কীভাবে আগুন লাগলো সেটা সঠিক তথ্য এখনও আমাদের হাতে আসেনি। প্রাথমিকভাবে আমার মনে হয় কেউ পরিকল্পিতভাবে এই কাজটি করেছে।
আপনার এ ধারণা কেন হলো জানতে চাইলে তিনি বলেন, এখানে যে আগুনটা লেগেছে সেটা বিভিন্ন স্থান থেকে লেগেছে। শর্টসার্কিট থেকে আগুন লাগলে যে কোনও এক পাস থেকে লাগতো। এখানে দেখা গেছে বিভিন্ন স্থান থেকে আগুনটা লেগেছে বলে আমাদের প্রাথমিক ধারণা। শর্টসার্কিটে হয়নি পরিকল্পিতভাবে কেউ হয়তো আগুন লাগিয়েছে।
ভেতরে কী রকম ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। যে সব স্থানে আগুন লেগেছে সেখানে কোনও নথিপত্র নেই, সব পুড়ে ছাই হয়েছে। যেখানে আগুন লেগেছে সেখানে মোটামুটি সবই পুড়েছে। আমরা সব এখনও চিহ্নিত করতে পারিনি। আমরা কাজ করছি।
আপনাদের কোনও সদস্য এখন ভেতরে আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের কিছু সদস্য এখনও ভেতরে রয়েছে তারা কাজ করছে। আমাদের পুরো টিম আছে।

আরও পড়ুন