নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : আসিফ মাহমুদ।

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন  সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই। আমাদেরকে (অন্তর্বর্তী সরকার) ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকুক তাদের কাউকেই বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে স্থানীয় সরকার উপদেষ্টা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সচিবালয়ে আকস্মিক এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা উত্তরবঙ্গের কর্মসূচি স্থগিত করে সকালে ঢাকায় ফিরে আসেন। খবর বিডিনিউজের।

অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছিলাম।

কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। তিনি বলেন, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণ ও অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনের জন্য মন্ত্রণালয় ভিত্তিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন স্থানীয় সরকার উপদেষ্টা।

 

আরও পড়ুন