নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

ঘোষণাপত্র কর্মসূচি স্থগিত, তবে সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র।

ঘোষণাপত্র কর্মসূচি স্থগিত, তবে সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনঘোষণাপত্র যেন আমরা করতে না পারি সেজন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে : হান্নান মাসউদ *আজ ঘোষণাপত্রের পক্ষে সারা দেশের মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র কর্মসূচি স্থগিত করা হয়েছে। বিষয়টি গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে সংগঠনটির কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ এ কথা জানান।
এসময় হান্নান মাসউদ সাংবাদিকদের বলেন, আমরা এই গণঅভ্যুত্থানের পক্ষে ঘোষণাপত্র দিতে চেয়েছি, রাষ্ট্রকে বলেছি রাষ্ট্রের পক্ষ থেকে যেন আমাদের সহায়তা দেয়া হয়। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি যেন সকলে আমাদের এখানে সমর্থন জানায়। কারণ ঘোষণাপত্র একটি ঐতিহাসিক দলিল। কিন্তু এই ঐতিহাসিক দলিল যেন আমরা প্রস্তাব করতে না পারি সে ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছে।
তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করেছি।সরকার আমাদের এই ঘোষণাপত্রের ব্যাপারে সমর্থন দিয়েছে। আমরা আমাদের পরবর্তী কর্মসূচি দিয়েছি আমরা শহীদ মিনারে বিপ্লবী জনতা একত্রিত হব। সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র আসবে। কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না।
তিনি বলেন, এই ঘোষণাপত্র যেন আমরা করতে না পারি সেজন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্রে পেরেক মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। সরকার বলেছে সকলের পক্ষ থেকে তারা ঘোষণাপত্র দিবে। কিন্তু আমরা আগামীকাল (মঙ্গলবার) ঘোষণাপত্রের পক্ষে সারা দেশের মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানাই।

আরও পড়ুন