নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

বাঁশখালীতে ১৪ ভরি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে কর্মচারী উধাও।

বাঁশখালীতে মর্ডান অনুরুপা গোল্ড নামের১ স্বর্ণের দোকান থেকে ১৪ ভরি স্বর্ণ ও ক্যাশ থেকে প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছে ঐ দোকানের কর্মচারী টিটু দে (২৮)।

এ ঘটনায় দোকান মালিক সাজু ধর বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত টিটু দে ফটিকছড়ি উপজেলার চৌমুহনী এলাকার নেপাল দের পুত্র।

গতকাল সোমবার দুপুর আনুমানিক ১ টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়ন রামদাস মুন্সি হাটস্থ শাহ আমানত মার্কেট আল আমিন শপিং সেন্টারের দক্ষিণ পাশে মর্ডাণ অনুরুপা গোল্ড দোকানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দোকান মালিক বলেন, আমি দুপুর একটার দিকে দোকানের কর্মচারীকে রেখে বাড়িতে ভাত খেতে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে দোকানে কর্মরত প্রতারক টিটু দে সেই ১৪ ভরি স্বর্ণ ও কাস্টমারের মেরামতের জিনিসসহ নগদ ২ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে যায়।

আমি প্রতারণার শিকার হয়েছি, তবে আমার মতো আর কাউকে যাতে এমন প্রতারণার শিকার হতে না হয় এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেে এই প্রতারক চোরকে অতিবিলম্বে গ্রেফতার করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক সুধাংশু শেখর হাওলাদার জানান, স্বর্ণের দোকান থাকা স্বর্ণ ও নগদ টাকা নিয়ে কর্মচারী উধাও হয়ে যাওয়ার ঘটনায় থানার একটি অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টা গুরুত্ব সহকারে দেখছি।

 

 

আরও পড়ুন