নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

সিডিএর প্রকল্প ও স্লুইচ গেট নির্মাণে ভরাট হয় গুপ্ত খাল।

সিডিএ’র প্রকল্প এবং স্লুইচ গেট নির্মাণ করার কারণে নগরের ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডে গুপ্ত খাল ভরাট হয়ে গেছে বলে দাবি করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় খালটি পুনরুদ্ধার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। গতকাল সোমবার পূর্ব কাঠগড় আরব আলির দোকান থেকে কন্ট্রোলের মোড় পর্যন্ত গুপ্তখাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ডা. শাহাদাত।

তিনি বলেন, চট্টগ্রামের অনেক সমস্যা আছে, অন্যতম প্রধান সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণে বৃষ্টি বেশি হলে মানুষ বের হতে পারে না। জলমগ্ন থাকে শহর। মানুষ খুব অসহায় অবস্থায় থাকে। জলাবদ্ধতা নিরসনে খাল খনন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জলাবদ্ধতা নিরসনে সবগুলো খাল খনন করে জলপ্রবাহ নিশ্চিত করা প্রয়োজন।

এ সময় গুপ্ত খাল ভরাট থাকায় স্থানীয় লোকজন জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ প্রসঙ্গে মেয়র বলেন, গুপ্ত খালের যে সমস্যাগুলো আপনারা বলেছেন আমি লিখে নিয়েছি। ক্রমান্বয়ে ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যাগুলো সমাধান করা হবে।

তিনি বলেন, আমাদের এই খাল খনন কর্মসূচি বিএনপির কর্মসূচি। এক সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকের আইলে আইলে, শ্রমিকের বস্তিতে বস্তিতে উনি গেছেন। উৎপাদনমুখী রাজনীতি করেছেন উনি। যার কারণে উনার সময়ে গার্মেন্টস সেক্টর, মানব সম্পদ পাশাপাশি কৃষি খাতের বিকাশ ঘটেছে।

উনি গ্রামেগঞ্জে গিয়ে খাল খনন কর্মসূচি করেছেন। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল খনন গুরুত্বপূূর্ণ ভূমিকা পালন করবে বিধায় জলাবদ্ধতা নিরসণে সবগুলো খাল খনন করে জলপ্রবাহ নিশ্চিত করা প্রয়োজন।

তিনি চট্টগ্রামের উন্নয়নে দুর্নীতি বন্ধ প্রয়োজন করা প্রয়োজন মন্তব্য করে বলেন, গত ১৬ বছর কী পরিমাণ দুর্নীতি হয়েছে দেখেন। খাল খননের কাজটি করার কথা ছিল সিটি কর্পোরেশনের। কিন্তু সিডিএ কাজটি নিয়ে নিয়েছে। আবার কাজ শেষ হলে কিন্তু এটা বুঝিয়ে দিবে কাকে? সিটি কর্পোরেশনকে।

তারা প্রায় ৩২ টার মত স্লুইচ গেট করেছে। এগুলো কিন্তু রক্ষণাবেক্ষণ ব্যয় অনেক বেশি। এটা কিন্তু সিটি কর্পোরেশনকে করতে হবে। ডা. শাহাদাত বলেন, বর্ষাকালে আমরা বলছি ওনাদেরকে (সিডিএ) স্লুইচ গেটগুলো খুলে দিতে। স্লুইচ গেট এখন বন্ধ আছে। খুলে না দিলে জলাবদ্ধতা বাড়বে।

 

 

 

আরও পড়ুন