নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

গুম : হাসিনার বিরুদ্ধে এবার লিখিত অভিযোগ মাইকেল চাকমার।

হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবার গুমের লিখিত অভিযোগ জমা দিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা।

গতকাল সোমবার সকালে তিনি এ অভিযোগ জমা দেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ। অভিযোগে থাকা অপর আটজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগ দায়েরের সময় তার সঙ্গে ছিলেন নৃবিজ্ঞানী অধ্যাপক রেহনুমা আহমেদ। খবর বিডিনিউজের।

এর আগে গত ১৮ ডিসেম্বর মাইকেল চাকমা ট্রাইব্যুনালে মৌখিকভাবে অভিযোগ করেছিলেন, হাসিনাসহ কয়েকজন তাকে ৫ বছর গুম করে রেখেছিল। সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে মাইকেল চাকমাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবার ও দল অভিযোগ করে। এরপর তার কোনো হদিস মেলেনি পাঁচ বছর।

ছাত্র–জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের দুদিন পর তার খোঁজ মেলে। মাইকেল চাকমাকে উদ্ধারের দাবিতে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠন এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরাও উদ্বেগ প্রকাশ করে মাইকেল চাকমার সন্ধান দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিল

 

 

আরও পড়ুন