নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

রাঙ্গুনিয়ায় হত্যা মামলার আসামী নগরীতে গ্রেপ্তার।

 রাঙ্গুনিয়া থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আজিজুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে করেছে র‌্যাব-৭।   আজিজুল ইসলাম (৪৪) রাঙ্গুনিয়ার ইসলামপুর এলাকার গোলাম আকবর চৌধুরী ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, রাঙ্গুনিয়া থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আজিজুল ইসলাম চৌধুরীকে খুলশী থানাধীন নাসিরাবাদ এলাকায় অবস্থান করার গোপন তথ্যের ভিত্তিতে (১ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১০ বছর চট্টগ্রাম জেলা ও নগরের বিভিন্ন স্থানে সে আত্মগোপনে ছিল।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, তার বিরুদ্ধে মারামারিসহ হত্যা মামলায় পরোয়ানা ছিলো। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

আরও পড়ুন