নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

১৫ বছরে ফ্যাসিস্টরা ২৮০ বিলিয়ন ডলার পাচার ।

গত ১৫ বছরে ফ্যাসিস্টরা ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের বিরুদ্ধে বিরোধে লিপ্ত হয়েছি। সহনশীলতার মধ্যে দিয়ে গণতন্ত্র চর্চা করে এগিয়ে যেতে পারলে তা হলেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব।
এসময় তিনি আক্ষেপ করে বলেন, ‘কি করুন সময় গেছে আমরা ভোট দিতে পারিনি। ১৫ বছরে প্রজন্মে পর প্রজন্ম জানে না ভোট কি। তারা ভোট দিতে পারেনি। পরপর ৩টি টার্ম ভোটে জয়লাভ করে ফ্যাসিবাদ ক্ষমতা দখল, দেশের মধ্যে ভীতি তৈরি করে মানুষকে নির্যাতন নিপীড়ন চালায়। লুট করে দেশের সম্পদ।’
আজ শুক্রবার  বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন। অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রফেসর জাহেদা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম রব্বানী,প্রফেসর আব্দুল জব্বার , প্রফেসর মো. ইদ্রিস মিয়া।
মহা সচিব মির্জা ফখরুল বলেন, অমিত সম্ভাবনার এ দেশ যেখানে আমরা স্বপ্ন দেখেছিলাম উঠে দাঁড়াই, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সুষ্পষ্ট সুন্দর একটা পদ নির্ধারণ করি। যে স্বপ্ন দেখেছিলাম বাস্তবায়িত করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের চিন্তা চেতনা নিয়ে কথা বলছে। দেশপ্রেম নিয়ে আগামীতে তারা সঠিক পথ দেখাতে পারে।
‘আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্র চর্চা করি না। নেতিবাচক চিন্তা করলে হবে না। বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে উঠেনি বরং দিনের পর দিন এখানে গণতন্ত্র হত্যা করা হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে দেওয়া হয়নি।’
প্রসঙ্গত , বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ১৯৭২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দিনাজপুর সরকারি কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে সাবেক সহকর্মী, সাবেক ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন