নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিএনপি সরকার সব বিপ্লবের সুফল ভোগ করতে চাই: হাসনাত। আমির হামজাকে বাড়ী সহ ফোনে পাওয়া যাচ্ছে না: রাশেদ খান। রক্ষণাবেক্ষণ কাজ শেষে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশে এগিয়ে যাচ্ছে: ভূমিমন্ত্রী। গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ।

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

 

রাজধানীর মুগদায় অটোরিকশায় মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালক। গতকাল রোববার রাতে মুগদা গ্রিন মডেল টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অংশু (২২) ও সিয়াম (২২)। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাদের মৃত বলে ঘোষণা করেন।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. নজরুল ইসলাম জানান, গ্রিন মডেল টাউনে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশের রাস্তায় একটি অটোরিকশা এবং একটি মোটরসাইকেল উল্টে পড়ে ছিল।
পাশেই পড়েছিল মোটরসাইকেলে থাকা দুই যুবক ও অটোরিকশা চালক। সেখানে ভিড় করে দাঁড়িয়ে ছিল অনেক লোকজন। তখন সেখান থেকে তিনি প্রথমে এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
এরপর অন্যরা অপর যুবককেও হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। তবে অটোরিকশার চালককে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, ওই অটোরিকশাটির সঙ্গে ধাক্কা লেগেছে মোটরসাইকেলটির। এতে তারা ছিটকে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদের দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এদিকে স্বজনরা জানান, তাদের দুজনের বাসা মান্ডা এলাকায়। অংশুর বাবার নাম অখিল। আর সিয়ামের বাবার নাম আকরাম হোসেন।

আরও পড়ুন