নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪৪ জন। টঙ্গীতে ওষুধ কারখানাতে ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তা ড,ইউনুস। ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরাতে সহযোগিতা চায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা। ১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে খালাস চেয়ে আপিল করেছেন : ইনু। যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের ২ আইনজীবীর আবেদন। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক। দেশে ডিজেলের দাম বাড়ায় সরকার বাসভাড়া সমন্বয় করেছে।

চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, নিহত ২।

আমারদেশ২৪

রবিবার , ৩০ মার্চ, ২০২৫

চট্টগ্রাম নগরীতে মোটরসাইকেলে এসে প্রাইভেটকারে থাকা লোকদের ওপর গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম জানান, শনিবার (২৯ মার্চ) রাত পৌনে ৩টার দিকে বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন– আবদুল্লাহ্ ও মানিক। হৃদয় ও রবিন নামে আরও দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ও আহতরা সবাই গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।খবর পেয়ে চমেক হাসপাতালে ছুটে আসেন নিহত মানিকের স্বজনরা। হাসপাতালে তারা কান্নায় ভেঙে পড়েন।

নিহত মানিকের স্বজনরা জানিয়েছেন, মানিক পেশায় একজন প্রাইভেটকার চালক। সরোয়ার নামে এক ব্যক্তির প্রাইভেট কার চালাতেন। তার বাড়ি হাটহাজারী উপজেলায়। নিহত আবদুল্লাহর বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, এক্সেস রোডে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ৪ জনকে হাসপাতালে আনা হয়।২ জনকে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত পৌনে ৩টার দিকে নগরীর এক্সেস রোডের গুলজার বেগম মোড়ে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়। অস্ত্র নিয়ে বেশ কয়েকজন যুবক কয়েকটি মোটরসাইকেল নিয়ে একটি প্রাইভেটকারকে তাড়া করে। চলন্ত প্রাইভেটকারকে লক্ষ্য করে একপর্যায়ে গুলি ছুড়তে থাকে দুর্বৃত্তরা। এ সময় প্রাইভেটকারে থাকা ৪ জনই গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, ‘গুলিবিদ্ধ ২ জনের লাশ চমেক হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আহত আরও ২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত এবং আহতরা সবাই প্রাইভেট কারে ছিল। এ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

 

আরও পড়ুন