নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বেশী দামে গ্যাস বিক্রি করার দায়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা। হুজুরকে মারধর মাদ্রাসা ভাংচুরে রুমিকে ২৮ দিনের মধ্যে আত্নসমপর্ণের নির্দেশ হাইকোর্ট। গ্যাস থাকবে না ৪ দিন গুজব বলেছেন: পেট্রোবাংলা। ৭ কর্মকর্তার কর্মস্থলে পরিবর্তন আনা হয়েছে। এসআরবি নতুন অতিরিক্ত মহাপরিচালক হলেন : ফারুক আহামদ। রাশিয়া বোমা হামলায় ২৬ জন নিহত। হাটহাজারী গুরুত্বপূর্ণ স্থানসমূহের তীব্র যানজট নিরসন করতে মতবিনিময়। হিন্দি ধারাবাহিক সিরিয়ালের সোনারিকা যৌন হয়রানির শিকার। সালমান খাঁন ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে আবারও গুঞ্জন। তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দীপ- দিশা মুখোমুখি জিজ্ঞাসাবাদ করছেন : নৌপুলিশ।

বিদেশ ফেরত আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেফতার।

নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বিদেশ ফেরত আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।এর আগে রোববার (৭ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল হাই ও মতিঝিল ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তফা জামান বাদল। এর মধ্যে আওয়ামী লীগ নেতা মোস্তফা গণঅভ্যুত্থানের পর ভারত পালিয়ে যায়। পরে সেখান থেকে নেপাল হয়ে দেশে ফিরেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর তারা ভারতে পালিয়ে যায়। সেখান থেকে নেপালে হয়ে দেশে ফেরেন। বর্তমান পরিস্থিতিতে দেশে আন্দোলনকে চাঙ্গা করতে কাজ করছিলেন তারা। সম্প্রতি তাদের নেতৃত্বে গুলিস্তান ও পল্টন এলাকায় ঝটিকা মিছিল করে আওয়ামী ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সূত্রটি জানায়, মিছিল করার সময় স্পটে ছিলেন তারা। পাশাপাশি গ্রেফতার ২ নেতা পেছন থেকে অর্থদাতা হিসেবে কাজ করছে। ৫ আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক হত্যা মামলার আসামি তারা। তাদের বিরুদ্ধে নতুন করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের কারাগারে তুলে রিমান্ড আবেদন করা হবে।

আরও পড়ুন